Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন: শুভেন্দুর দাবি

কলকাতা প্রতিনিধি:- শেখ হাসিনাই বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ ‘সৃষ্টি’ করেছি। আমাদের ১৭ হাজার সেনা আত্মবলিদান দিয়েছে। আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, দলাই লামাকে সুরক্ষা দিয়েছি।তিনি বলেনন, শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে।

বর্তমানে সে দেশে যেটা আছে, সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকাসহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে।বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে আইসিস, তালেবান ও হামাসের আরেকটি সংস্করণ বলেও দাবি করেন বিজেপির এ নেতা।হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে।

তিনি বলেন, মমতা ব্যানার্জিকে কোনও হিন্দু গ্রহণ করে না। কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি আরএসএস, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারে না।

আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, শাজাহানের মতো ফ্রাঙ্কেনস্টাইনরা। কারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তা সকলেই জানেন। তাই পশ্চিমবঙ্গের হিন্দু মানুষরা ইতোমধ্যেই মমতাকে রিজেক্ট করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:56 pm, Tuesday, 10 December 2024
15 Time View