Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টহল বাড়িয়ে ছিনতাই কমিয়ে আনতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:- টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে, দিবসগুলো ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দুই উপদেষ্টা।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেষ রাতে সাধারণত ছিনতাইটা হয়। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি, শেষ রাতে যেন পেট্রোলিংটা বাড়িয়ে দেয়া হয়। পুলিশের টহল বাড়িয়ে ছিনতাই যাতে শূন্যের কোটায় নিয়ে আসা যায়, সে চেষ্টা করতে হবে।তিনি জানান, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর উপলক্ষ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।

পাশাপাশি, তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এর আগেরবার যেভাবে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে, এবার সেভাবেই হবে।উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর যারা আত্মগোপনে আছে, যাদের নামে সুনির্দিষ্ট মামলা আছে এবং যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তাদের গ্রেফতার অভিযান আরেও বিস্তৃত করতে নির্দেশ দেয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:02 pm, Sunday, 15 December 2024
16 Time View