নতুন বছরে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় কমছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- নতুন বছরের প্রথম দিন থেকে সারাদেশে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি (বুধবার) থেকে সন্ধ্যা ৬টা-রাত ৯টা পর্যন্ত মোট তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।সিএনজি স্টেশনগুলোর মালিকদের অনুরোধ এবং সিএনজি চালকদের আন্দোলন-ধর্মঘটকে বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বর্তমানে সিএনজি স্টেশনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে।