সিএনজি স্টেশন বন্ধের সময়কাল ২ ঘণ্টা কমলো

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- নতুন বছরের শুরুর দিন থেকে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে। এতো দিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও বুধবার (১ জানুয়ারি) থেকে জানুয়ারি মাসজুড়ে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে তিন ঘণ্টা।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। তবে সেই সময়কাল ১ জানুয়ারি থেকে দুই ঘণ্টা কমে পুরো মাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।এ সিদ্ধান্ত বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।