Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চার অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২০ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক:- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চারজন ও পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন ও অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার তিনজনসহ ২০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান।বদলি হওয়া কর্মকর্তাদের মেট্রোপলিটন, রেঞ্জ ডিআইজি কার্যালয়, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিবিআই, ডিএমপি, শিল্পাঞ্চল পুলিশ ও আরআরএফসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম এমরান হোসেনকে এন্টি টেররিজম ইউনিটে, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে খুলনা রেঞ্জ অফিসে এবং ময়মনসিংহ রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে বদলি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:12 pm, Tuesday, 21 January 2025
22 Time View