Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি, গঠিত হবে কাউন্সিল

অনলাইন ডেস্ক:- সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে।

এই কাউন্সিলের মাধ্যমেই বিচারপতিদের নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।এতে বলা হয়, বিচারপতি পদের জন্য উপযুক্ত ব্যক্তিদের বাছাই করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে। তা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল নামে পরিচিত হবে।

প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন।কাউন্সিলের বাকি সদস্য হিসেবে আপীল বিভাগের একজন ও হাইকোর্ট বিভাগের দুইজন সবচেয়ে সিনিয়র বিচারক, আপীল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, অ্যাটর্নি জেনারেল ও চেয়ারপারসনের মনোনীত একজন আইন বিশেষজ্ঞ থাকবেন।

অধ্যাদেশে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের রেজিস্টার পদাধিকারবলে এই কাউন্সিলের সচিব হিসেবে থাকবেন। তিনি কাউন্সিলকে প্রয়োজনীয় সাচিবিক সুবিধা দেবেন।এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারক নিয়োগে নতুন অধ্যাদেশের আওতায় জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করা হবে।

এর মাধ্যমে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:39 pm, Tuesday, 21 January 2025
21 Time View