Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে গ্রেফতার করে পাবনায় পাঠানো হোক: শিল্পী আসিফ আকবর

অনলাইন ডেস্ক:- পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাকে আনা হয়েছে বড় পরিবর্তন। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কেউ কেউ করছেন ট্রল। এবার এই পোশাক নিয়ে মতামত দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

আসিফ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় লেখেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হোক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।

এছাড়া তিনি বলেন, সারাদেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।উল্লেখ্য, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর তিন বাহিনীর সংস্কারে মতামত দেন বিশিষ্ট জনেরা। এরই ধারাবাহিকতায় পরিবর্তন আনা হয় পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাকে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:02 pm, Wednesday, 22 January 2025
19 Time View