Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পর্যায়ক্রমে সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক:- সারাদেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।ব্রিফিংয়ে যুগ্ম সচিব বলেন, শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সরকারের এমন সিদ্ধান্তের পরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। এ ছাড়াও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের ১ তারিখ থেকে আবার কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

এর আগে দুপুর দুইটার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:33 pm, Tuesday, 28 January 2025
40 Time View