Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তিতুমীর কলেজের ৭ দিনের কর্মসূচি স্থগিত

নিউজ ডেস্ক:- আবাসন, পরিবহন, শিক্ষক নিয়োগ, ল্যাব স্থাপনের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ৭ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন তারা। শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় কমলাপুর থেকে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা আমরণ অনশন ভেঙে এ সিদ্ধান্তের কথা জানান। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো নুরুজ্জামান বলেন, হল, পরিবহন, অবকাঠামোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে। টিএনটির জমিতে আবাসিক হল করা হবে। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে পিএইচডি শিক্ষকদের পোস্টিংসহ আসন সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনা ও সেমিস্টার চালুর বিষয়ে উদ্যোগ নেয়া হবে।তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।

তবে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজ সোমবারও ষষ্ঠ দিনের মতো অনশন করেন কয়েকজন শিক্ষার্থী।একইসঙ্গে মহাখালী এলাকায় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:50 pm, Monday, 3 February 2025
65 Time View