শনিবার, মার্চ ২৮, ২০২৬
সর্বশেষ
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে তারেক রহমানবিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ইসলামযশোরে ইয়াবাসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী প্রিয়া আটকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহতস্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী মারা গেছেনপুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রীযশোরে অজ্ঞাতদুষ্কৃতির খপ্পরে পড়ে গৃহবধূর সর্বস্ব লুটবুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনীমণিরামপুরে দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই কর্মী আহতযশোরে ‘অর্থ আওয়ার’ উপলক্ষে স্কাউটস রোভারের সচেতনতামূলক র‍্যালি
Homeআন্তর্জাতিকট্রাম্পের আগে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি!

ট্রাম্পের আগে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি!

অনলাইন ডেস্ক:- এআই সামিটে অংশ নেওয়ার পর ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিনি হোয়াইট হাউসে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে বৈঠক করবেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি-মাস্ক বৈঠকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনার আগে অনুষ্ঠিত হবে। এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান মোদি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদি ও মাস্ক ইতোপূর্বে একাধিকবার সাক্ষাৎ করেছেন। ২০১৫ সালে মোদি সান জোসেতে টেসলা কারখানা পরিদর্শন করেছিলেন, যেখানে মাস্ক তাকে কারখানা ঘুরিয়ে দেখান। তবে এবার তাদের আলোচনার বিষয়বস্তু এখনো জানা যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র সফরে মোদি এরইমধ্যে মার্কিন জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন। এতে সন্ত্রাসবাদ ও উদীয়মান হুমকি মোকাবিলায় গোয়েন্দা সহযোগিতা বাড়ানোসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। মোদি গ্যাবার্ডকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান, যিনি সদ্য মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হয়েছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়