Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত

আনিস মালয়েশিয়া:- কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) আগমনী টার্মিনালে সন্দেহজনক ঘোরাফেরা করা ৬৮ জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

এদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে।একেপিএস এক বিবৃতিতে জানায়, আটককৃতরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।পরবর্তীতে ১৬ পাকিস্তানি, ৪৫ বাংলাদেশি এবং সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।

কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিস টু লিভ (এনটিএল) প্রদান করা হয়।একেপিএস জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড। জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএ-এর নজরদারি দল ২,৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জন (৩৪%) প্রকৃত পর্যটক না হওয়ায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:26 pm, Friday, 21 February 2025
40 Time View