Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনার ভাঙচুর

কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী ডিগ্রি কলেজের শহীদ মিনারে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।কলেজ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কলেজের শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

এরপর রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। পরে রাত ২টার দিকে বিকট শব্দ শুনে কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের গিয়ে ৩টি স্তম্ভের মধ্যে দুইটিকে ভাঙা অবস্থায় দেখতে পান।এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ বলেন, ফুল দেয়া শেষে চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ কাজ করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:33 pm, Friday, 21 February 2025
22 Time View