Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি রিসোর্ট, রেস্টুরেন্ট ও বাড়ি

ওসামম রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট। পুড়েছে হেডম্যানের বাড়িও।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে এই আগুনের সূত্রপাত।সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায়। একটি রিসোর্ট থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।এই পর্যটনকেন্দ্রের আশপাশে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

এর মধ্যে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছালেও পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। রাঙামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে।আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সহায়তা চাওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:37 pm, Monday, 24 February 2025
17 Time View