Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা

নিউজ ডেস্ক:- স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’–এর ব্যানারে আন্দোলনকারীরা।

তারা ঘোষণা দিয়েছে, উপদেষ্টা পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার মশাল মিছিল হবে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রার আয়োজন করা হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও তরুণরা শিক্ষা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে টিএসসির দিকে ফিরে যান।

এর আগে উপদেষ্টার পদত্যাগসহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করে। পরে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয়। সেখানে পুলিশের সাথে হাতাহাতি-ধস্তাধস্তির মতো ঘটনাও ঘটে। ব্যারিকেড ভাঙার চেষ্টাও করে আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা এসময় ‘বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার’, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়’সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দিতে থাকে।পরে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে তারা মিছিল নিয়ে ফিরে আসে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:42 pm, Monday, 24 February 2025
14 Time View