Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান অনেকের

খুলনা ব্যুরো প্রধান:- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।ভোর থেকেই ভারি ব্যাগ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম নিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। তারা জানান, কর্তৃপক্ষের নির্দেশ মানতেই তারা ক্যাম্পাস ছাড়ছেন।

তবে, তাদের দাবি আদায়ের লড়াই বহাল থাকবে।এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন হলের শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশ থেকে শুরু হয়ে আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন।তবে সকাল থেকে শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে। যদিও সকল শিক্ষার্থী হল ছাড়েন কিনা, সেটি নিশ্চিত হতে এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে।গতকাল মঙ্গলবার দুপুরে কুয়েটের সিন্ডিকেট সভা শেষে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, ভিসি’র বাসভবনে ফের তালা ঝোলাতে গেলে শিক্ষকদের প্রতিবাদের মুখে পিছু হঠেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই শিক্ষকদের নিয়ে বাসভবনে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। বেলা ১২টার দিকে ভিসির বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। মাইকে ভেতরে থাকা সবাইকে বেরিয়ে আসার ঘোষণা দেয় তারা। এ সময় শিক্ষকরা বেরিয়ে এসে গেটে তালা দেয়া কর্মসূচির প্রতিবাদ জানান।

গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই থেকে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:04 am, Wednesday, 26 February 2025
66 Time View