Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার দশ হাজার ছাড়ালো

কাকলি সুলতানা বিশেষ প্রতিনিধি:- যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ১০ হাজার ৩৭৩ জনকে গ্রেফতার করা হলো।বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার বিকেল থেকে আজ বিকেল) অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহারনামীয় আরও একহাজার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ৪.৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটার গান, একটি দেশীয় একনালা বন্দুক, একটি ম্যাগাজিন, ৭টি কার্তুজ, একটি রাইফেলের গুলি, একটি দেশীয় কুড়াল, একটি করে চাপাতি, রামদা, শাবল ও ক্ষুর, দুইটি চাকু এবং দুইটি লোহার রড।প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী।

তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।হামলার এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীরা ওই রাতে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে গিয়েছিলেন। তখন তাদের ওপর হামলা চালানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:04 pm, Wednesday, 26 February 2025
23 Time View