Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিদায়বেলায় বেসরকারি শিক্ষকদের যে সুখবর দিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ

মানিক মিয়া ঢাকা:- এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির কথা জানালেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তবে কত বাড়বে তা তিনি জানাননি।বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান। ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে।তিনি আরও বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এ বছরই তৈরি করা হচ্ছে।

এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে ১–২ বাজেটে হবে না, ৩-৪ বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে।এদিকে, আজ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান তিনি। সেখানে ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ-ও।ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা ও পরিকল্পনার মন্ত্রণালয়ের দায়িত্বে পালন করে আসছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ে নয়া উপদেষ্টার আসায় এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:16 pm, Wednesday, 5 March 2025
78 Time View