Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

অনলাইন ডেস্ক:- বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে সংযোগ বাড়াতে একটি নতুন আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে চায় মেঘালয় সরকার।

সম্প্রতি, রাজ্যটির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা একথা বলেছেন। শুক্রবার (৭ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।এই করিডোরটি হিলি (পশ্চিমবঙ্গ) থেকে মেহেন্দ্রগঞ্জ (মেঘালয়ের গারো পাহাড়) পর্যন্ত বিস্তৃত হবে। যা কলকাতা থেকে তুরা, বাঘমারা, ঢালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে দূরত্ব ও সময় ২৫ থেকে ৬০% কমিয়ে আনবে।

মেঘালয়ার মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানান, বাংলাদেশের ভেতর দিয়ে এই করিডোর হলে পশ্চিমবঙ্গের সঙ্গে মেঘালয়, বরাক উপত্যকা এবং ত্রিপুরার দূরত্ব ৬ থেকে ৭শ’ কিলোমিটার কমবে।

এটির বাণিজ্যিক সম্ভবনার কথাও উল্লেখ করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী বলেন, এটা শুধু মেঘালয় চাইলেই হবে না। এর সঙ্গে জড়িত বাংলাদেশ সরকারও। সাবেক সরকারের আমলে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়াদিল্লি এ নিয়ে কথা বলেছিল ঢাকার সঙ্গে। আমরা এটাকে আরেকবার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:56 pm, Saturday, 8 March 2025
31 Time View