Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁয় পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি:- নওগাঁয় ডাকাতি করে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালানোর সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।এসময় আহত দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তবে নিহত ডাকাতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।তিনি জানান, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজনের চিৎকারে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মহাদেবপুর-বগুড়া সড়কের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে ডাকাতদের আটক করার চেষ্টা করে। ব্যারিকেড ভেঙে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। ঘটনার পর আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:41 pm, Thursday, 20 March 2025
22 Time View