Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬’তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। পেনসিলভেনিয়ায় ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউজ নিশ্চিত হয় তার।প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন, জো বাইডেন পেয়েছেন ২৭৩টি ভোট।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে কমলা হ্যারিস।যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন টুইটে লেখেছেন, “আমেরিকা, আমাকে এই মহান দেশের নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়ায় আমি সম্মানিত বোধ করছি।

আমাদের জন্য পড়ে থাকা কাজ অনেক কঠিন হলেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি: আমি সব মার্কিনের প্রেসিডেন্ট হব- আমাকে ভোট দিন বা না দিন। আপনারা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা আমি রক্ষা করব।

এখনও নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা, নেভাদা ও আলাস্কা- এই পাঁচটি রাজ্যের ফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে জর্জিয়ার ভোট পুনঃগণনা হচ্ছে। নির্বাচনের ফল জানতে সবার দৃষ্টি ছিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দিকে। এই রাজ্যে জিতলেই নিশ্চিত হতো বাইডেনের জয়। অবশেষে হয়েছেও তাই।

শুরু থেকেই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে দৌড়ে এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফলাফলের আগেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন। তিনি বলেন, “ভোটের সংখ্যায় এটি স্পষ্ট যে, আমরা নির্বাচনি দৌড়ে জিততে চলেছি।

এদিকে, বাইডেন যখন এসব কথা বলেছেন, ট্রাম্প তখন আদালতে নেয়ার কথা মনে করিয়ে দিয়ে ডেমোক্র্যাট শিবিরের উদ্দেশে বলেছেন, খেলা এখনও শেষ হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 12:43 am, Sunday, 8 November 2020
41 Time View