Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

পদত্যাগের ঘোষণা ইসরায়েলি নিরাপত্তা সংস্থা প্রধান রোনেনের

আন্তর্জাতিক ডেস্ক:- অবশেষে দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের প্রধান রোনেন বার। মঙ্গলবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোনেন বার বলেন, ৩৫ বছর ধরে কাজ করছি এ সংস্থায়। চলতি বছরের ১৫ জুন আমার দায়িত্বের ইতি টানতে চাই। নিয়মতান্ত্রিক উপায়ে যোগ্য উত্তরসূরি বাছাই করার জন্য এ সময়টুকু নেয়া হয়েছে।

এর আগে, গত মাসে তাকে নিরাপত্তা প্রধানের দায়িত্ব থেকে অপসারণের চেষ্টা করেন খোদ বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত তখন দেশব্যাপী বিক্ষোভের সূত্রপাত করে।

সেসময় সমালোচকরা বলেন, এর মাধ্যমে সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ফেলছে এবং সেইসাথে ইসরায়েলি গণতন্ত্রের ভিত্তিকেও বিপন্ন করে তুলছে।

মূলত নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় সহযোগিতা না করায় রোনেন বারের উপর ক্ষোভ ছিল নেতানিয়াহুর। এছাড়া বিক্ষোভকারীদের উপর নজরদারি না করতে চাওয়াও অসন্তুষ্ট করে তাকে। ফলে সংস্থাটি ও তার প্রধানের উপর আস্থা হারিয়ে ফেলেন নেতানিয়াহু। সিদ্ধান্ত নেন বারকে বরখাস্তের। তবে প্রাথমিকভাবে সে পদক্ষেপ আটকে দেন দেশটির সর্বোচ্চ আদালত।

তবে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে এবার রোনেন বার নিজেই দিলেন দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:46 pm, Tuesday, 29 April 2025
30 Time View