Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ার খোকসা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন আ’লীগের দুই প্রাথী

কে এম শাহীন রেজা :- কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দুজন মনোনয়ন ক্রয় করেছেন।

গতকাল খোকসা উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয় করেন। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র প্রভাষক তরিকুল ইসলাম তারিক ।

অপরদিকে আরেকজন হলেন আল মাসুম মোর্শেদ শান্ত।ইতিপূর্বে আল মামুন মোর্শেদ শান্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করলে বর্তমান মেয়রের কাছে বিপুল ভোটে পরাজিত হয়।

পরবর্তীতে ২০১৯ সালে খোকসা উপজেলা নির্বাচনে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলে আল মাসুম মোর্শেদ শান্ত নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করলে সেখানেও তিনি বিপুল ভোটেপরাজিত হয়।

তবে খোকসা পৌর এলাকা ঘুরে দেখা গেছে মেয়র হিসাবে বর্তমান পৌর মেয়র এর অবস্থান বেশ শক্ত অবস্থানে রয়েছে। এলাকাবাসী এটাও বলেন বর্তমান মেয়র তরিকুল ইসলাম তারিক তিনি নৌকার মাঝি হয়ে বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে গতবার নির্বাচিত হয়েছিলেন।

এবারও যদি তিনি নৌকার মাঝি হয় তাহলে আমরা তাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। কারণ তিনি আমাদের পৌরসভায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং তার অসমাপ্ত কাজগুলো অতি দ্রুত সমাধান করবে বলে আমরা আশাবাদী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:18 pm, Friday, 27 November 2020
43 Time View