নদী খনন করার সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রাসেল জয়পুরহাট জেলা প্রতিনিধি:- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদী খনন করার সময় একটি কষ্টি পাথরের কালো মূর্তি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এই মূর্তি জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।বরমান হোসেন জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলশিঙ্গা নদীতে খনন কাজ চলছে।

সকালে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে মূর্তিটি পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন আরো জানান, মূর্তিটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে।

বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন অনুমান ১১০ কেজি।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া মূর্তি টি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।