Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

স্বাস্থ্যবিধি মেনে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ফেব্রুয়ারি খুলে দেয়া হবে।

লিমা খাতুন বৃষ্টি ম্যানেজিং এডিটর :- মহামারী করোনাভাইরাস এর মধ্য দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না। চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করা হবে।

রোববার (১৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন,

ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আমাদের জানানো হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেওয়ার পর শিক্ষামন্ত্রী দীপু মনি এ বিষয়ে নির্দেশনা দেন। তার পরিপ্রেক্ষিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করতে বলা হয়েছে।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান কার্যক্রম করতে নির্দেশনা দেওয়া হবে। মাউশি সূত্র জানায়, ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না।

এ ক্ষেত্রে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হবে।

মানবিক, বিজ্ঞান, ও বাণিজ্য বিভাগ থেকে প্রতিদিন একটি বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্কুল-কলেজের চলমান ছুটি বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নতুন করে আর বাড়ানো নাও হতে পারে বলে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:08 am, Monday, 18 January 2021
31 Time View