Jashore , Friday, 20 November 2026
সর্বশেষ:
নাশকতার চেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে: রিজভী যশোর নার্সিং কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা সচিব আ. লীগের লকডাউন প্রত্যাখ্যান, শেখ হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের সমাবেশ সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোর এমএম কলেজ ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রলীগের লকডাউন ঘিরে যশোরে রাজপথে বিএনপি, দিনভর অবস্থান ও মিছিল যশোরে কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের বিশেষ তল্লাশি, মোটরসাইকেলে নজরদারি

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা

স্বাধীন কন্ঠ ডেস্ক
সংরক্ষিত নারী আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের উদ্দেশে আশা ব্যক্ত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে এসেছেন, তারা দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা।’’

এ সময় উপস্থিত ছিলেন সংসদের সরকার দলীয় হুইপ নূরুল ইসলাম মনিসহ সংরক্ষিত আসনে দলের নারী সংসদ সদস্যরা।

এর আগে রবিবার (৩ মে) রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:27 pm, Monday, 4 May 2026
99 Time View