Jashore , Friday, 20 November 2026
সর্বশেষ:
নাশকতার চেষ্টা রাজপথেই মোকাবিলা করা হবে: রিজভী যশোর নার্সিং কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা সচিব আ. লীগের লকডাউন প্রত্যাখ্যান, শেখ হাসিনার ফাঁসির দাবিতে ছাত্রদলের সমাবেশ সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোর এমএম কলেজ ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছাত্রলীগের লকডাউন ঘিরে যশোরে রাজপথে বিএনপি, দিনভর অবস্থান ও মিছিল যশোরে কাভার্ড ভ্যানে আগুন, পেট্রোলবোমার আলামত পায়নি পুলিশ যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে যুবদলের বিক্ষোভ যশোরে ৫৪ চেকপোস্টে পুলিশের বিশেষ তল্লাশি, মোটরসাইকেলে নজরদারি

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীতে বাধা দেওয়াতে ছাত্র ফেডারেশনের নিন্দা

স্বাধীন কন্ঠ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শনিবার (৩০ মে) যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ একথা বলেন।

বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনীর কথা ছিল। কিন্তু কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য ও হেফাজত ইসলামের হুমকির মুখে এই সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও সরকারের কোনও কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। উপরন্ত তারা সিনেমা প্রদর্শনী না করতে উদ্যোক্তাদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ করেছেন এমনকি প্রদর্শনীর জন্য যে স্কুলের অনুমতি নেয়া হয়েছিলো তাও বাতিল করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা বলেন, স্থানীয় প্রশাসন ও সরকারের যেখানে দায়িত্ব ছিল সিনেমা প্রদর্শনীর জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার বন্দোবস্ত করা, তারা সেটি না করে বরং এই ফ্যাসিবাদী আচরণের পক্ষে থাকছেন। যার মাধ্যমে কার্যত সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটিকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে তাদের সিনেমার প্রদর্শনীর ব্যবস্থা গ্রহণ ও একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মাজার-খানকা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অফিসে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান ছাত্র ফেডারেশন নেতারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:29 pm, Sunday, 31 May 2026
62 Time View