Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আসিফ নজরুলের গ্রেফতার দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর

স্বাধীন কন্ঠ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে নানা জটিলতা তৈরি করেছেন এবং প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী কঠোর সমালোচনা করে বলেন, “আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি”। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই তৎকালীন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই কথা রাখেননি।

এনসিপির এই নেতা তৎকালীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে ড. আসিফ নজরুল ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলেছেন’। জুলাই সনদ ও ঘোষণার প্রক্রিয়া চলাকালে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার সময়ও তিনি নানা পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন তিনি।

পাটওয়ারী আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতার পালাবদলের সংবেদনশীল সময়ে আসিফ নজরুল নিজেকে ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন। সেনানিবাস ও বঙ্গভবনে প্রবেশের চেষ্টার সময়কার নানা প্রসঙ্গের কথা টেনে তিনি দাবি করেন, সেদিন তাকে সরাসরি ভেতরে যেতে না দেওয়ায় সরকার গঠন প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন হয়েছিল।

বক্তব্যের শেষাংশে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনকালে আসিফ নজরুলের গবাদিপশু পালনের বিষয়টি নিয়েও বিষোদ্গার করেন এই এনসিপি সমন্বয়ক। তিনি প্রশ্ন তুলে বলেন, তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:51 pm, Tuesday, 15 September 2026
43 Time View