Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী আজ।

নিজস্ব প্রতিবেদন// প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২২ তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১৭ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন বাঙালির সাম্যবাদী চেতনার পথ প্রদর্শক কাজী নজরুল ইসলাম।প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে এগিয়ে চলাই ছিল তার জীবনমন্ত্র। বাঙালির প্রেম ও বিরহে, বিদ্রোহ-বিপ্লবে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন আশাবাদের প্রতিক হয়ে।রুটির দোকানের কারিগর, লেটোরদলের শিল্পী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক, সাংবাদিকতা কিংবা কারাবন্দী জীবনে রাধুনীর কাজ। জীবনের সব প্রতিকুলতা জয় করে বিদ্রোহের দাবানলে পুড়িয়ে দিয়েছেন সব অচলায়তনকে।প্রায় চার হাজার গান, ১২টি কাব্য গ্রন্থ, চারটি উপন্যাস ছাড়াও নাটক, চলচ্চিত্রসহ শিল্পকর্মের নানা মাধ্যমে আমৃত্যু সাম্য আর ভাতৃত্বের জয়গান গেয়েছেন বাঙালির অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর কাজী নজরুল ইসলাম।সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন,’আমাদের জাতীয় কবির যে জীবন দর্শন, মানুষ মানুষকে ভালোবাসবে, বর্তমান সময়ে আমরা যে অস্থিরতা দেখি, সেখান থেকে বেরিয়ে আসতে হলে তাকে আমাদের ধারণ করতে হবে।’একদিকে রচনা করেছেন ইসলামি সঙ্গীত, অন্যদিকে শ্যামা সঙ্গীত আর কীত্তনে মাতিয়েছেন বাঙালি হৃদয়।তাই সব প্রতিকূলতার মধ্যেও বিশ্বের নিপীড়িত মানুষকে বিদ্রোহের মশাল হয়ে আজও পথ দেখিয়ে যান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:00 am, Tuesday, 25 May 2021
33 Time View