তেলা মাথায় তেল দিচ্ছে সরকার:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// দেশে ৬ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে, অথচ বাজেটে তাদের জন্য কোন অর্থ সহায়তা করেনি সরকার। শুধুমাত্র তেলা মাথায় তেল দিচ্ছে তারা।বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় তিনি আরও বলেন,’ছয় কোটি মানুষ আমরা এখন দরিদ্রসীমার নিচে। তাদের জন্য কিন্তু আপনারা কিছু করেননি। আমরা বলেছিলাম ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষগুলোকে দেবার জন্য। কোই তাদের জন্য তো কিছু করেননি। খুব বেশি কিছু হতো না কিন্তু। কেন দিলেন না? কাকে দিচ্ছেন? তেলা মাথায় তেল দিচ্ছেন। বড় বড় গার্মেন্টেস এর মালিক তাদের দিচ্ছেন। যারা আপনাদের সাথ জড়িত তাদের দিচ্ছেন।’