Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই দেশের উত্তরের জেলা লালমনিরহাটে

খালেকুজ্জামান লাল লালমনিরহাট জেলা প্রতিনিধি// ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই দেশের উত্তরের জেলা লালমনিরহাটে। সেচ সংকটে পড়েছে রোপা-আমনের আবাদ। সংকট নিরসনে চলছে সাড়ে ১২ হাজার শ্যালো মেশিন। এতে সেচ সংকট কিছুটা নিরসন হলেও, প্রায় অর্ধশত কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে কৃষকের। এদিকে খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পাটের আশ ছড়ানো নিয়ে বিপাকে চাষিরা। শেষ হতে চললো শ্রাবণ। তবু দেখা নেই বৃষ্টির। ভরা বর্ষাতেও পানিশূন্য খাল, বিল ও জলাশয়। সেচ সংকটে কৃষক।পানির অভাবে পাটের জাগ দিতে না পারায় লোকসানের শঙ্কায় চাষিরা। পড়ে আছে অর্ধেকের বেশি কাঁচা পাট।আমন আবাদের সময়ও শেষের দিকে। তাই কৃষকের ভরসা এখন শ্যালো মেশিনের ওপর। ২৭ শতকের একখণ্ড জমি প্রস্তুত করতে কৃষককে বাড়তি গুনতে হচ্ছে পাঁচ থেকে ছয়শ টাকা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ৮৫ হাজার ৫শ ১৫ হেক্টর জমিতে আমন রোপনে জেলায় বাড়তি ব্যয় প্রায় অর্ধশত কোটি টাকা। এ অবস্থায় কৃষকের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি মাথায় রেখে প্রণোদনার সুপারিশ করার কথা ভাবছে কৃষি বিভাগ।একদিকে করোনা মহামারি- তারওপর প্রকৃতির এমন আচরণ। এই দুর্যোগ থেকে কৃষককে বাঁচাতে সরকারের দ্রুত সহায়তার দাবি ভুক্তভোগীদের।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:44 pm, Monday, 9 August 2021
34 Time View