কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে সরকার ঘোষিত টানা কঠোর বিধিনিষেধ শিথিলের পর আজ (১১ জুলাই) থেকে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। যান্ত্রিক নগরীখ্যাত ঢাকাসহ সারাদেশে গণপরিবহন বন্ধ থাকায় এতদিন রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল ছিল সীমিত।বিধিনিষেধে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া লোকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। পুলিশের অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে অকারণে বাইরে বের হওয়া যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও আর্থিক জরিমানা করেন।







