নওগাঁ জেলা প্রতিনিধি// নওগাঁয় গয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে হাতুড়ি-রড দিয়ে পিটিয়েছে মাদক ব্যবসায়ীরা।
বুধবার (১১ আগস্ট) দুপুরের দিকে জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড় বেলালদহ গ্রামে এই ঘটনা ঘটে।জেলা গয়েন্দা পুলিশের ওসি শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুসুম্বা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ খলিলুর নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
এ সময় ওই এলাকার লাদু ও পারুল নামে অন্য দুজন মাদক ব্যবসায়ী ডিবি পুলিশ সদস্য আনোয়ার হোসেনকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এ সময় আটক খলিলুর হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এ সময় গোয়েন্দা পুলিশের অন্য সদস্যরা লাদু ও পারুলকে আটক করে।ওসি জানান, পুলিশ সদস্য আনোয়ারের হাত ও পায়ের বেশ কয়েক যায়গায় গুরুত্বর জখম হয়েছে।
তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে।মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আর পালিয়ে যাওয়া আসামি খলিলুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।







