মানিক কুমার স্টাফ রিপোর্টার// চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ ৭ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়্যাল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়েছে। বাকি চারজন হলো: চলচ্চিত্র প্রযোজক রাজ, মডেল মৌ, মিশু হাসান ও সালেহ চৌধুরী ওরফে কার্লোস।এসব অ্যাকাউন্ট থেকে বিদেশে টাকা পাচার হয়েছে কিনা, মানি লন্ডারিং কিংবা সন্ত্রাসে অর্থায়নে ব্যবহার হয়েছে কি-না তা খতিয়ে দেখবে বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি।গত ২৯ জুলাই গুলশানের বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে পৃথক পাঁচটি মামলা করা হয়।এর দু’দিন পর ১ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বারিধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে।পরে ৪ আগস্ট বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে চিত্রনায়িকা পরীমণি, পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করা হয়। র্যাবের পক্ষ থেকে পরীমণি ও নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দুটি মামলা করা হয়।







