Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মেঘনা নদীর দুর্গম চরে সমন্বিত চাষাবাদে বিপ্লব ঘটিয়েছেন স্থানীয় এক উদ্যোক্তা

জাকির হোসেন চাঁদপুর জেলা প্রতিনিধি// চাঁদপুরে মেঘনা নদীর দুর্গম চরে সমন্বিত চাষাবাদে বিপ্লব ঘটিয়েছেন স্থানীয় এক উদ্যোক্তা।যেখানে বছরে একবার ফসল ফলাতে হিমশিম খেতে হয়, সেখানে পরিকল্পিত চাষাবাদে সারা বছরই ফলানো হচ্ছে নানান শাক-সবজি ও ফল। চরের পুকুরে হচ্ছে মাছচাষ। বছর না ঘুরতেই প্রতিদিন আয় হচ্ছে এক লক্ষ টাকা।চাঁদপুরের হাইমচর উপজেলার এক দুর্গম জনপথ নীলকমল চর। মেঘনা নদীর বুকে জেগে ওঠা এই চরে যাওয়ার একমাত্র উপায় নৌকা কিংবা জলযান। চরের অধিকাংশ জমি বর্ষায় তলিয়ে থাকতো পানির নিচে। এমন অবস্থায় বছরে একবার ফসল ফলানোই ছিল কষ্টসাধ্য।নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বদলে গেছে এত দিনের সেই চিত্র। শুধু শীত মৌসুমেই নয়, এখন সারা বছরই চাষাবাদ হচ্ছে এখানে।কৃষি উদ্যোক্তা মোহাম্মদ সালাউদ্দিন সর্দার বলেন, প্রথমে আমরা খুব অল্প পরিসরে সামান্য উদ্যোগ নেই। যখন আমরা সাফল্য পেয়েছি তখন আমরা আরেকটু ব্যাপক পরিসরে শুরু করেছি।পৈতৃক ১২০ একর জমির মধ্যে ৭০ একর জমিতে চাষাবাদ করছেন বিভিন্ন শাক-সবজি ও হরেক রকমের ফল। বর্তমানে এখানে আম, কাঁঠাল, তরমুজ, কলা, শসা, করলা, লাউ, বেগুন, চালকুমড়া, বরবটি, ঝিঙেসহ নানান তরিতরকারির চাষাবাদা হচ্ছে। একাধিক ঝিলে করা হচ্ছে মাছ চাষ। এখানে স্থায়ীভাবে কাজ করছেন ৫০ থেকে ৬০ জন শ্রমিক। এছাড়াও ৩০ থেকে ৪০ জন কাজ করছেন অস্থায়ীভাবে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমরা আশা করছি এভাবে আরও উদ্যোগ নিয়ে এই এলাকায় কৃষির আরও উন্নয়ন হবে। এখানে যদি আরও কৃষি কর্মকর্তা দেয়া যেতো তাহলে এই কার্যক্রম আরও বেগবান হতো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:28 pm, Thursday, 12 August 2021
42 Time View