Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে গিয়ে আমরণ অনশনে বসেছে এক স্কুলছাত্রী

গাজীপুর জেলা প্রতিনিধি// গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে গিয়ে আমরণ অনশনে বসেছে এক স্কুলছাত্রী।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ আগস্ট) গাজীপুর মহানগরের বিপ্রবর্থা এলাকায়।

এদিকে প্রেমিক শিশির বিশ্বাস কিশোরীর মনের বিশ্বাসে পানি ঢেলে পালিয়েছে বাড়ি ছেড়ে।

নগরের মিরেরগাঁও এলাকার অনশনকারী শিক্ষার্থী জানায়, তিন বছর আগে থেকে দশম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থীর সাথে পাশের বিপ্রবর্থা এলাকার শিশির বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। দুই মাস আগে শিশিরকে ওই মেয়ে বিয়ের জন্য চাপ দিলে তাদের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। নিরুপায় হয়ে ঐ শিক্ষার্থী মঙ্গলবার সকাল থেকে প্রেমিক শিশিরের বাড়িতে আমরণ অনশনে বসেছে।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসএম ফারুক আহমেদ জানান, ঘটনাটি এইমাত্র জানলাম। এ বিষয়ে ছেলে ও মেয়ের অভিভাকের সঙ্গে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সুরাহা করার চেষ্টা করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:41 pm, Tuesday, 17 August 2021
17 Time View