Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত হয়েছে।

২০ আগষ্ট শুক্রবার দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলার অধিকাংশ মসজিদের মুসল্লীদের উদ্যোগে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। শুক্রবারে আশুরা পালিত হওয়ায় মসজিদের ঈমাম ও খতিবগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে মসজিদে বয়ান পেশ করেন। আর দিবসটি পালনের লক্ষ্যে প্রতিটি মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এছাড়াওদেশের উপজেলার বিভিন্ন মসজিদে বাদ আসর, বাদ মাগরিব ও বাদ এশা আশুরা উপলক্ষে জিয়ারত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে বলেও জানা গেছে।মসজিদে জুম্মার বয়ানে মসজিদের ইমাম ও খতিবগন আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

ইসলামি পরিভাষায় মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এ দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে।হিজরি ৬১ সালের এদিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।কারবালা প্রান্তরের ১০ মহররমের হৃদয় বিদারক ঘটনার বয়ানে উপস্থিত মুসল্লীগন আপ্লূত হয়ে পড়েন। কুরআন ও হাদিসের বর্ণনা মতে, এ দিনে মহান আল্লাহ তায়ালা প্রাণিকুল, আসমান-জমিন সৃষ্টি করেছেন।

আবার এদিনেই তামাম মাখলুকাত ধ্বংসও হবে।পৃথিবীতে নির্বাসনের পর এ দিনেই হজরত আদম (আ.) আরাফাত ময়দানে হজরত মা হাওয়ার সঙ্গে মিলিত হন।

হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। হজরত নূহ (আ.) সদলবলে মহা প্লাবন শেষে যুদী পাহাড়ে অবতরণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:58 pm, Friday, 20 August 2021
24 Time View