Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দ্রুত সম্ভব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করা হবে: প্রধানমন্ত্রী

মানিক কুমার স্টাফ রিপোর্টার// সব আইনি বিধি-বিধান ও প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করা হবে। ২০০৪ সালের কলঙ্কময় দিন স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে একথা জানান।

আর রায় কার্যকরের মধ্যে দিয়ে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ মামলার রায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়।

স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও নানাভাবে সোচ্চার আছে জানিয়ে বাণীতে প্রধানমন্ত্রী এই অপশক্তির যে কোনো অপতৎপরতা-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড হামলা করা হয়। ভয়াবহ ওই হামলায় মহিলা আওয়ামী লীগ নেতা আইভি রহমানসহ ২৪জন প্রাণ হারান। আহত হন কয়েকশো নেতা-কর্মী।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:38 am, Saturday, 21 August 2021
23 Time View