Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশের কোন মানুষ গরীব থাকবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// বাংলাদেশের কোন মানুষ গরীব থাকবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।

তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন। আগামী দিনেও আপনারা আমাদের নেত্রীর সঙ্গে থাকবেন। শেখ হাসিনা যদি এ দেশে থাকে আর সরকার থাকে তাহলে দেশের উন্নয়ন হবে। দেশের উন্নয়ন হলে তখন আর বাংলাদেশে কোন গরীব মানুষ আর গরীব থাকবে না। তারা সবাই স্বাবলম্বী হয়ে যাবে।

শুক্রবার (২৭ আগস্ট) পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। No description available.নুরুল ইসলাম সুজন আরো বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পঞ্চগড়কে আরেকটু আলোকিত করা যায় কিনা। যে উন্নয়নের কাজগুলো এগিয়ে চলেছে আশা করি এ কাজ শেষ হলে রেলওয়ে ষ্টেশনের চেহারা পাল্টে যাবে। আমাদের প্রধানমন্ত্রী চান যে সমন্বিত একটা যোগাযোগ ব্যবস্থা। মন্ত্রী বলেন, রেলকে এর আগে বিএনপি-জামায়াত জোট সরকার রেলকে ধ্বংস করেছিল।

তারা রেলকে কোন ভাবে গুরুত্ব দেয় নাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করেছে। সাধারণ মানুষ অল্প পয়সায় যাতে চলাফেরা করতে পারে এবং রেলকে ব্যবহার করতে পারে এমন পরিকল্পনা নিয়েছেন।

তারই ধারাবাহিকতায় এই উন্নয়নের কাজ গুলো হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভার মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনসহ রেলওয়ে বিভাগের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:12 pm, Friday, 27 August 2021
38 Time View