Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিংড়ার মাঝি হত্যার প্রধান দুই আসামী গ্রেফতার

মতিন (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে নৌবিহারের নামে নৌকা ভাড়া নিয়ে মাঝি আরজু হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগস্ট) গভীর রাতে রাজশাহী জেলার কাটাখালী থানার কাটাখালি বাজার হতে তাদেরকে গ্রেফতার করা হয়।সিংড়া গুরুদাসপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.জামিল আকতার জানান, হত্যা মামলার প্রধান দুই আসামী ৩১ আগস্ট রাত ১১:৪৫ ঘটিকায় রাজশাহী জেলার কাটাখালী থানার কাটাখালি বাজার হতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ এবং রতন হত্যাকান্ডের দায় স্বীকার করে।

নৌকা ভ্রমণকালে ৩ জন আসামি গাঁজা সেবন করে এবং ফরহাদ চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আরজু মিয়াকে রক্তাক্ত জখম করে। এরপর তিনজন মিলে তাকে জীবন্ত অবস্থায় পানিতে ফেলে দেয়।

আজ তাদের দুজনকে গুরুদাসপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দি প্রদান শেষে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করে।উল্লেখ্য, গত ২৬ আগস্ট গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল বিলশা এলাকায় আরজু নামের এক মাঝির মরদেহ উদ্ধার করে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11:57 pm, Wednesday, 1 September 2021
15 Time View