দিল্লি প্রেসক্লাবে স্থাপিত হবে ‘বঙ্গবন্ধু’ মিডিয়া সেন্টার’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লির প্রেসক্লাব ভবনে একটি মিডিয়া সেন্টার স্থাপন করবে ভারত।

আজ শুক্রবার (৩রা আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক গীতা মোহন এক টুইট বার্তায় এ তথ্য জানান।টুইট বার্তায় তিনি জানান, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লিতে অবস্থিত প্রেসক্লাব অব ইন্ডিয়ায় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ স্থাপন করা হবে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৬ সেপ্টেম্বর এটি উদ্বোধন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।মিডিয়া সেন্টারটিতে ডিজিটাল সুবিধা ও একটি প্রদর্শনী হল থাকবে।

প্রেসক্লাব ভবনের প্রথম তলায় এটি স্থাপন করা হবে। এদিকে, আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।