Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাঁচ মাস স্থগিত থাকার পর আজ থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- পাঁচ মাস স্থগিত থাকার পর আজ থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের স্থগিত মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে এই ভাইভা শুরু হয়। করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে গত ৩ এপ্রিল এই ভাইভা স্থগিত ঘোষণা করা হয়।প্রার্থীদের অভিযোগ, নিবন্ধন ইতিহাসে সবচেয়ে অবহেলিত ব্যাচ হচ্ছে ১৬তম শিক্ষক নিবন্ধনধারীরা। এই ব্যাচের পরীক্ষা কার্যক্রম প্রায় তিন বছর ধরে চলমান।

বিধিনিষেধ এবং করোনা পরিস্থিতির অবনতির কারণে আট মাস পার হলেও ভাইভা শেষ করতে পারেনি এনটিআরসিএ।১৬তম ব্যাচের বিজ্ঞপ্তি দেওয়া হয় ২০১৯ সালের ২৩ মে। প্রিলিমিনারি পরীক্ষা হয় ওই বছরের ৩০ আগস্ট, ফল প্রকাশ করা হয় ৩০ সেপ্টেম্বর। লিখিত পরীক্ষা হয় ১৫ ও ১৬ নভেম্বর। সর্বোচ্চ দুই মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও ফল প্রকাশ হয় এক বছর পর ২০২০ সালের ১১ অক্টোবর। এরপর গত বছরের ২ ডিসেম্বর ভাইভা নেওয়া শুরু হয়।

করোনার কারণে দেশে বিধিনিষেধ ঘোষণা করা হলে মাত্র সাতদিনের ভাইভা বাকি থাকতে তা স্থগিত ঘোষণা করা হয়।‘চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী (১-১৬তম) পরিবার’ কমিটির মুখপাত্র মো. ইকবাল হাসান জানান, এনটিআরসিএ চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত সময়ের মধ্যে ১৬তম নিবন্ধনের ভাইভা শেষ করার দাবি জানিয়েছিলাম।

ভাইভা শুরু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ। দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণার দাবিও জানান তিনি।একই কমিটির সভাপতি এমএ আলম বলেন, প্রায় তিন বছর ধরে ১৬তম ব্যাচ অপেক্ষায় আছে। জীবনের কঠিন সন্ধিক্ষণে আমরা। আমাদের অনেকেরই বয়স ৩৫ বছরের বেশি হয়ে যাচ্ছে। অনেকেরই বয়স ভাইভা দেওয়ার আগেই ৩৫ বছরের বেশি হয়ে গেছে। তাই দ্রুত ভাইভার ফল প্রকাশ করে ৪থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:55 pm, Friday, 3 September 2021
32 Time View