ময়মনসিংহ জেলা প্রতিনিধি// র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান খবরের সত্যতা নিশ্চিত করেছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তাদের নিকট থেকে গুলি ভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আটক ৪ জনের পরিচয় জানা যায়নি। তবে পরে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।







