Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি// ফরিদপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। জেলার সালথা উপজেলায় ঘটা এমন ঘটনা ঘটে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।পরিবার ও সালথা থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মোট তিনটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর ঘরে তার দুটি কন্যা সন্তান রয়েছে। ওই ব্যক্তি প্রথম স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বড় মেয়েকে যৌন হেনস্থা করলে দুই মেয়ে তাদের নানার বাড়ি চলে যায়। বড় মেয়ে (১৯) ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি নেয়। কিছুদিন পর ছোট মেয়ে বাবার বাড়ি চলে আসে।

তখন থেকে ছোট মেয়ে বাড়িতে একাই থাকে।অভিযোগ ‍সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ছোট মেয়েকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় চা ও খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে একাধিকবার ধর্ষণ করেন। এরপর মেয়েটি বিষপান করলে তাকে হাসপাতালে ভর্তি করে ওই ব্যক্তি পালিয়ে যান।

পরে বড় বোন ও মায়ের মাধ্যমে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নানা বাড়ি যায় মেয়েটি।মেয়েটির মা বাদী হয়ে সালথা থানায় একটি অভিযোগ করলে পুলিশ মেয়েটির বাবাকে আটক করে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:00 am, Sunday, 5 September 2021
147 Time View