Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালীতে ব্যবসার জন্য টাকা চেয়ে না পেয়ে বাবার উপর অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করার ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত আসাদুল (২২) জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর ঘোষপাড়া গ্রামের আবুল শেখের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, আসাদুল গরুর খামার করার জন্য তার বাবার কাছে ৫ লাখ টাকা দাবী করে। তার বাবা একসাথে এতো টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বেলা সাড়ে ১১ টার দিকে সে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।

এসময় বাড়ির ও আশেপাশের প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে ও পরিবারের লিখিত দরখাস্তের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এবং এ ব্যাপারে কুমারখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:43 pm, Saturday, 11 September 2021
30 Time View