Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

অতিরিক্ত অর্থ দাবি করায় যৌন কর্মীকে খুন

নিজস্ব প্রতিবেদকঃ– ভাসমান এক যৌনকর্মীকে আবাসিক হোটেলে নিয়ে যান মো. খোকন ভুঁইয়া (২৮) নামের এক যুবক। অতিরিক্ত অর্থ দাবি করায় ওই যৌনকর্মীকে হত্যা করে পালিয়ে যান তিনি।

এরপর নিজের মোবাইল বন্ধ করে আত্মগোপন করেন।তার ধারণা ছিল, কোনোভাবেই তাকে শনাক্ত করতে পারবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শেষ পর্যন্ত রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে ডিবির তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদত হোসেন সুমা জাগো নিউজকে এ তথ্য জানান।তিনি বলেন, রাজধানীর শ্যামলী এলাকার একটি আবাসিক হোটেলে ৮ সেপ্টেম্বর এক নারীর হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্বামী। একপর্যায়ে হত্যায় জড়িত খোকনকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটির ছয়তলার ৬০২ নম্বর কক্ষে ওঠেন। পরদিন ওই কক্ষেই খাটের সঙ্গে ওড়না দিয়ে হাত বাঁধা অবস্থায় কবিতার মরদেহ পাওয়া যায়।

ডিবি সূত্র জানায়, তিন হাজার টাকার চুক্তিতে খোকনের সঙ্গে হোটেলে রাত কাটাতে সম্মত হন কবিতা। সেখানে তারা অন্তরঙ্গ সময় কাটান। তবে পরে কবিতা ২০ হাজার টাকা দাবি করে বসেন। টাকা না পেলে চিৎকার করে সবাইকে বিষয়টি বলে দেবেন বলেও হুমকি দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ৮ সেপ্টেম্বর ভোরে তাকে শ্বাসরোধে হত্যা করেন খোকন।

এডিসি শাহাদত হোসেন সুমা বলেন, সোমবার খোকনকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই সুকান্ত বিশ্বাস। তিনি আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন জানান।

পরে ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:33 am, Tuesday, 14 September 2021
17 Time View