Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টিকটক-লাইকির ভিডিও শেয়ারে পুলিশের পোশাক ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ

মানিক কুমার স্টাফ রিপোর্টার// টিকটক-লাইকির ভিডিও শেয়ারে পুলিশের পোশাক ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জানা যায়, এ নির্দেশনা জারি করার পর পুলিশের বিভিন্ন ইউনিটে এ সংক্রান্ত আদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বলেন, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরিধান করে ভিডিও শেয়ার করা হয়েছে। এই বিষয়ে ডিএমপি একটি সভা আলোচনা হয়েছে।

ওই সভার আলোচনার বিষয়গুলোর মধ্যে কিছু সিদ্ধান্ত নির্দেশনা আকারে আমাদের কাছে পাঠানো হয়েছে।ডিএমপি সদরদপ্তর নির্দেশনা দিয়েছে, ডিএমপির কতিপয় পুলিশ সদস্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রচার করছেন। এ ধরনের কার্যকলাপ রোধে পোস্টদাতাকে চিহ্নিত করে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পুলিশের পোশাক ব্যবহার করে অথবা পুলিশ-বিষয়ক কোনো পোস্ট ফেসবুকে আপলোডের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নির্দেশিকা- ২০১৯ মেনে চলতে বলা হয়েছে।ফোর্সের ইনচার্জদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদেরকে সহকর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে বলেও নির্দেশনা দেওয়া হয়

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10:23 pm, Tuesday, 21 September 2021
41 Time View