Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ভারতে ২য় দফায় আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণাল

মানিক কুমার স্টাফ রিপোর্টার// দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম দফায় দুই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়ার পর দ্বিতীয় দফায় আরও আড়াই হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

তবে প্রজনন মওসুমে ইলিশ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হওয়ায় রপ্তানির সময়সীমা কমিয়ে আনা হয়েছে।ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও দুর্গোৎসবে ভারতের বাঙালিদের এই মাছের স্বাদ দিতে বিশেষ বিবেচনায় ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাংলাদেশ সরকার।

গত ২০ সেপ্টেম্বর দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল। দুর্গাপূজায় ভারতে যাবে ২ হাজার টন ইলিশ প্রথম দিন ভারতে গেল ১০৪ মেট্রিকটন ইলিশ

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন আদেশে আগামী ৩ অক্টোবরের মধ্যে ৬৩টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে রপ্তানির অনুমোদন ও সময়সীমা বেঁধে দেওয়া হয়।

ফলে অনুমোদিত রপ্তানিকারকরা ২ হাজার ৫২০ টন ইলিশ রপ্তানি করতে পারবে।গত সোমবার অনুমোদনের সময় সময়সীমা ছিল ১০ অক্টোবর পর্যন্ত।

নতুন আদেশে তা কমিয়ে আনা হল।অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ কোনো প্রতিষ্ঠান রপ্তানি করতে পারবে না।পঞ্জিকার হিসাবে আগামী ১১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে দুর্গাপূজা।

এই উৎসবে ইলিশের চাহিদা সেখানে বেড়ে যায়।এদিকে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:01 am, Sunday, 26 September 2021
48 Time View