Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নন-এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

সারাদেশে নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে আর্থিক অনুদান দেওয়া হবে। এরমধ্যে প্রত্যেক শিক্ষকরা পাবেন পাঁচ হাজার টাকা করে আর প্রত্যেক কর্মচারীরা পাবেন আড়াই হাজার টাকা করে।

মহামারী করোনা ভাইরাসের কারণে নন-এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীগণ আর্থিক সংকটের ভেতর পড়েছে। আর্থিক সংকটের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এবং  কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাসমূহের নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নন-এমপিও ভুক্ত কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক প্রত্যেকে পাঁচ হাজার টাকা হারে এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারী প্রত্যেকে আড়াই হাজার টাকা হারে সর্বমোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক অনুদান পাবেন।এর আগে, প্রধানমন্ত্রী তহবিল হতে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুঃস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অন্তর্ভুক্ত করে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:24 pm, Tuesday, 21 July 2020
44 Time View