Jashore , Tuesday, 10 November 2026

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন সাদিয়া

নিজস্ব প্রতিবেদক // কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১০টার দিকে প্রথমবারের মতো পাঁচ সন্তানের জন্ম দেন প্রসূতি সাদিয়া খাতুন (২৪)।

শিশু

গর্ভধারণের পাঁচ মাসের মাথায় জন্ম হওয়ায় শিশুদের ওজন খুব কম হয়েছে। পাঁচ শিশুর মধ্যে চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে মা সুস্থ থাকলেও শিশুরা ঝুঁকিতে রয়েছে।

সাদিয়া বাড়ী কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের সোহেল রানার স্ত্রী।শিশু

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫/৬ মাসের মাথায় সাদিয়া সন্তান প্রসব করেছেন। একসঙ্গে ৫ বাচ্চার প্রসবে অনেক ঝুঁকি ছিল। তবে মা সুস্থ থাকলেও বাচ্চাদের ওজন কম হওয়ায় ঝুঁকিতে রয়েছে শিশুরা। শিশুদের দেখতে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা ভিড় করছে।

শিশুদের ছোট ফুফু রাবেয়া বসরি বলেন, সোমবার রাত ১০টায় হাসপাতালে আসি এবং নরমালে বাচ্চা প্রসবের চেষ্টা করি আমরা ৫ বাচ্চা পেয়ে খুবই খুশি শিশুর মা ও সুস্থ আছে।

শিশুদের বাবা সোহেল রানা জানান, ২০১৬ সালের ৩০ জুলাই কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করেন সোহেল রানা। সোহেল রানা একই উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সামাদ আলীর ছেলে।

তিনি আরও বলেন, খুবই ভালো লাগছে। অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছি না। মা সুস্থ আছে। কিন্তু শিশুর ওজন কম হওয়ায় ঢাকায় নিয়ে যেতে বলছে চিকিৎসক। শিশুদের অক্সিজেন চলছে। তারা শিশু ওয়ার্ডের দুই নম্বর রুমের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা বলেন, সকাল ১০টার দিকে ওই গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দেন। তাকে সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। মা সুস্থ রয়েছে কিন্তু শিশুরা ঝুঁকিতে আছে।

জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বাচ্চাদের ঝুঁকি থেকেই যাচ্ছে।

তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাগুলোর ওজন ৬০০/৭০০ গ্রাম। তবে তাদের মা সুস্থ রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:02 pm, Tuesday, 2 November 2021
75 Time View