প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হওয়ার আহ্বান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার স্থানীয় সময় সকালে লন্ডনে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের সম্প্রসারিত অংশ উদ্বোধন করে এ আহ্বান জানান তিনি।সরকার প্রধান বলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রপ্তানি কীভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেয়া দরকার।

এখন সম্মিলিত প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীরপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।